দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শুরু হয়ে গেলো আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টা ৫ মিনিটে কিক অফের বাঁশি বাজলো জমজমাট ফাইনালের।
ফাইনাল দেখতে মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ গ্লাসে ঘেরা বিশেষ ভিআইপি বক্সে বসে তিনি ম্যাচ উপভোগ করেন।
সব আয়োজন শেষে মাঠে প্রবেশ করে দুই দল। ঐতিহ্যবাহী লাল জার্সিতে স্পেন এবং আকাশি-সাদা ডোরাকাটা জার্সিতে আর্জেন্টিনা মাঠে নামলে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ।
প্রথমে বাজানো হয় স্পেনের জাতীয় সংগীত 'মার্চা রিয়াল'। এরপর হাজারো আর্জেন্টাইন সমর্থকের কণ্ঠে গর্জে ওঠে 'হিমনো নাসিওনাল আর্জেন্টিনো'। দুই দলের খেলোয়াড়রা জাতীয় সংগীতের সময় আবেগঘন মুহূর্ত উপভোগ করেন।
সব আনুষ্ঠানিকতা শেষে শেষ পর্যন্ত শুরু হয় বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল। একদিকে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে দক্ষিণ আমেরিকা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা- ফুটবল বিশ্বের দুই পরাশক্তির লড়াইয়ে চোখ ছিল গোটা বিশ্বের।
কে